
মোঃ তারিকুল ইসলাম, হোমনা, কুমিল্লা।
কুমিল্লার হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা উত্তর জেলার উদ্যোগে হোমনা উপজেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট (বৃহস্পতিবার) কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ার সাহেবের বাসভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ডি. জেড. এম. হাসান বিন শফিক সোহাগ, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ও কুমিল্লা বিভাগীয় টিম প্রধান।
সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার হোসেন আনন্দ, আহ্বায়ক, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল, কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহিদুল ইসলাম সোহেল, যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় কমিটি; ডা. মজিব উল্লাহ মজিব, সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি; এবং সালাউদ্দিন কাদের, শ্রম বিষয়ক সম্পাদক প্রমূখ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিপি অহিদুজ্জামান অহিদ মোল্লা, সদস্য সচিব, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল, কুমিল্লা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে তৃণমূলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যৎ আন্দোলনে সক্রিয় ভূমিকার অঙ্গীকার ব্যক্ত করেন।

