বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাহোমনায় 'আ'লা হযরত কনফারেন্স' ও 'দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন' অনুষ্ঠিত

হোমনায় ‘আ’লা হযরত কনফারেন্স’ ও ‘দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন’ অনুষ্ঠিত

মোঃ আব্দুল হামিদ, হোমনা (কুমিল্লা) বিশেষ প্রতিনিধিঃ 
গত ২৩ আগস্ট, শনিবার, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের অন্যতম বৃহৎ সমাবেশ ‘আ’লা হযরত কনফারেন্স’ এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা, হোমনা উপজেলা শাখার ‘দি-বার্ষিক কাউন্সিল অধিবেশন’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমেদ রেজা খান ফাযেলে বেরেলভী (রহ:) এর স্মরণে এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা, হোমনা উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এই দিনটিকে হোমনার ইসলামপ্রিয় মানুষেরা এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে চিহ্নিত করেছেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ও বিষয়বস্তু
দিনব্যাপী এই আয়োজনে ধর্মীয় আলোচনার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে মুসলিম সমাজের করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। প্রধান বক্তা ও অতিথিরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে, যুবসেনার কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি গঠন এবং ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কনফারেন্সে প্রধান অতিথি ও বক্তাদের মনোমুগ্ধকর বক্তব্য উপস্থিত শ্রোতাদের মধ্যে গভীর প্রভাব ফেলে।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
*উদ্বোধকঃ জননেতা আলহাজ্ব কবির হোসেন
সভাপতি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট হোমনা উপজেলা শাখা।
*প্রধান অতিথিঃ জননেতা মো: শফিক রানা
সাধারণ সম্পাদক , বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, হোমনা উপজেলা শাখা।
*প্রধান মেহমানঃ জনাব হাজী মো: আব্দুস ছাত্তার
সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ, দড়িভাষানিয়া, যোমনা, কুমিল্লা।
*প্রধান আলোচকঃ যুবনেতা মাও. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসভাপতি, বাংলাদেশ ইসলামী যুবসেনা
*সভাপতিঃ হযরত মাও. মো: ছফিউল্লাহ
ভারপ্রাপ্ত সভাপতি,বাংলাদেশ ইসলামে যুবসেনা, হোমনা উপজেলা শাখা।
*আনন্ত্রিত পীর মাশায়েখ
হযরত মাওঃ মুফতি আব্দুস সাত্তার ভূঁইয়া আল কাদেরী
সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ, হোমনা উপজেলা শাখা। 
*হযরত মাও. শাহ্ সূফী খন্দকার মহিউদ্দিন শামী
পীর সাহেব, মহিষমারী দরবার শরীফ, হোমনা।
*পীরজাদা মাও. মুহাম্মদ নাছির উদ্দিন
পীর সাহেব, তেভাগিয়া দরবার শরীফ, হোমনা।
*মাওলানা হোসাইন আহমেদ আল কাদেরী
পীর সাহেব, দুলালপুর গাউছিয়া দরবার শরীফ, হোমনা।
নির্বাচন কমিশনারঃ 
যুবনেতা মাওলানা মাসুদ আলম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী যুবসেনা, কুমিল্লা জেলা। এবং 
যুবনেতা ইঞ্জি: মাও. মো: বাহাউদ্দিন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ইসলামী যুবসেনা, কুমিল্লা জেলা।
উক্ত কমিটিতে নির্বাচিত হনঃ
সভাপতিঃ হযরত মাও. মো: ছফিউল্লাহ
সাধারণ সম্পাদকঃ মুফতি মোঃ নেছার উদ্দিন আত তাহেরী ও সাংগঠনিক সম্পাদকঃ মোঃ শরিফুল ইসলাম
এই ধরনের ধর্মীয় ও সামাজিক সম্মেলন শুধুমাত্র ধর্মীয় ভাবনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি যুবকদের মধ্যে দেশপ্রেম এবং সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়োজকরা আশা করেন, এই কনফারেন্সের মাধ্যমে প্রাপ্ত শিক্ষা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করবে এবং একটি সুন্দর সমাজ গঠনে সহায়তা করবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments