বাড়িবাংলাদেশেহালুয়াঘাটে ইফা'র উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রকল্পের ২০২৩ শিক্ষাবর্ষের...

হালুয়াঘাটে ইফা’র উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রকল্পের ২০২৩ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত

ফয়জুর রহমান ফুলপুর , ফুলপুর(ময়মনসিংহ)নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে। (২৫ সেপ্টেম্বর) বুধবার সকাল ১০ ঘটিকার সময় হালুয়াঘাট  উপজেলা পরিষদ হল রুমে মসজিদ ভিত্তিক  শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ২০২৩ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সম্মানিত পরিচালক হাবেজ আহম্মদ।

উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার  এনামুল হক বিন  ফজলুল হক, হালুয়াঘাট উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাসুদ, হালুয়াঘাট উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন এর মডেল কেয়ার টেকার মাওলানা আবু বকর সিদ্দিক, সাধারণ কেয়ার টেকার আব্দুল কাদির, মাওলানা এমদাদুল ইসলাম, হালুয়াঘাট উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের লাইব্রেরীয়ান মাওলানা ওমর ফারুক সহ ইসলামিক ফাউণ্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এবং বিভিন্ন  প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষার্থীবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments