
মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া টুংগীপাড়া(গোপালগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুরের মামলায় কুশলি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন সরদার গ্রেফতার। তিনি আজ বুধবার সকালে আইন শৃঙ্খলা সভায় যোগদান শেষে উপজেলা পরিষদ ভবনের কাছেই পুকুর পাড় অডিটরিয়ামের সামনে হতে গ্রেফতার হন। টুঙ্গিপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি তদন্ত আহাম্মদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন

