বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাস্বামীর পরর্কীয়া, শ্বশুর ও দেবরের নির্যাতনের  প্রতিবাদে কালিয়াকৈরে  সংবাদ সম্মেলন 

স্বামীর পরর্কীয়া, শ্বশুর ও দেবরের নির্যাতনের  প্রতিবাদে কালিয়াকৈরে  সংবাদ সম্মেলন 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব ভান্নারা এলাকায়   স্বামীর পরর্কীয়া, শ্বশুর, দেবরের নির্যাতনের প্রতিবাদে   শিউলী আক্তার নামে এক নারী সংবাদ সম্মেলন করেন। 
রোববার সকালে সফিপুর বাজার এলাকায় ভোক্তভোগী    শিউলী আক্তার ওই সংবাদ সম্মেলন করেন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিউলী আক্তার বলেন, আমার সাথে এক লাখ টাকা দেনমহরা ধার্য করে আলমাছ শেখের  বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামীর বাড়ীতে বসবাস করি  । দেবর ছানোয়ারের  অত্যাচারে আমরা আলাদা হয়।  ঘর সংসার করা অবস্থায় আমার  স্বর্নালংকার ও আসবাবপত্র সব বিক্রি করে   স্বামীকে  টাকা দেই । পরবর্তীতে আমার বাবার বাড়ী থেকে বাড়ী করার সময় ১৫ লাখ টাকা প্রদান করি। ভান্নারা এলাকায় দোতালা বিলডিং নির্মান করে নির্মানাধীন বাড়ী রেখে বিদেশ চলে যায়। আমার স্বামী বিদেশ যাওয়ার পর আমার শ্বশুর  ও দেবর ৫ লাখ টাকা যৌতুক দাবী করে যৌতুকের জন্য মারপিট করে। আমাকে নানাভাবে হয়রানী করে আসছে। বিষয়টি নিয়ে আমি গাজীপুর আদালতে মামলা করি। এর আগে আমি শ্বশুর  বাড়ী থেকে চলে আসার কারন আমার ছোট দেবর ছানোয়ার আমাকে অনেক খারাপ কথা ও কুপ্রস্তাব দেয়। তাই আমি বাড়ী ছেড়ে চলে আসি। তারা আমার ওই বাড়ী আধাআধি আমার নামে লিখে দিবে কিন্তু লিখে না দিয়ে প্রতারনা করছে। পরে আমার দেবরের কুপ্রস্তাবে রাজী না হওয়ায়ই আমার নামে খারাপ কথা বলে উল্টাপাল্টা আমার স্বামীকে    বুজিয়ে আমার ফোনে একটি ভুয়া ডির্ভোস কাগজ পাঠায়। এর আগে আমার স্বামী আমার বাড়ীর ভাড়াটিয়া মহিলা আয়েশার সাথে পরকিয়া করে। তারা আমার কাছে তার বাপ ভাইকে পাঠায় ৫লাখ টাকা নিতে পাঠায়। আমি না দেওয়াতে আমাকে অত্যাচার করে। তারা বিভিন্ন সময় বহিরাগত লোক দিয়ে হুমকী দিয়ে আসছে। গত সতের ডিসেম্বর  ছানোয়ার আমার বাসায় পুলিশ নিয়ে আসে। আপনারা বাসায় থাকতে পারবেন না। মহিলা পুলিশ দিয়ে বের করে দিবে বলে হুমকী দেয়।অথচ আমি  এ পর্যন্ত কোন ডির্ভোস কাগজ পাই নাই। আমার প্রতি অবিচার ও অন্যায় করা হচ্ছে  । আমি এর  প্রতিকার ও বিচার  চাই।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments