
আনিসুর রহমান,সোনারগাঁও নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা-এ আরজেএফ-এর নবগঠিত কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত কলাপাতা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও শাখা আরজেএফ-এর নবগঠিত কমিটির সভাপতি ফাহাদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন মাসুম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুশ শরফ আল ইসলামিয়া মাদ্রাসা-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আরজেএফ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এসএম জহিরুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদ সরকার, মোগরাপাড়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু জাহের আলী, অ্যাডভোকেট মো. রনি মিয়া, সাবেক মেম্বার মানিক মিয়া, সমাজসেবক আ. সামাদ হাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাংবাদিক মইন আল হোসাইন (এশিয়ান টিভি, দৈনিক প্রতিদিনের কাগজ), মো. সোহেল, মুকতাদির, মো. দেলোয়ার হোসেন, শাহজালাল, আনিস রহমান, আবদুল করিম, মাসুদ রানা, শামীম হোসেন ও মোক্তার হোসেন উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তীতে ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বক্তারা বলেন, আরজেএফ-এর নতুন কমিটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাবে।
সবশেষে পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

