বাড়িবাংলাদেশেঢাকা বিভাগসোনারগাঁয়ের নোয়াগাঁওয়ে মাদকের রাজত্ব: ক্ষুব্ধ জনতার মানববন্ধন ও বিক্ষোভে উত্তাল এলাকা

সোনারগাঁয়ের নোয়াগাঁওয়ে মাদকের রাজত্ব: ক্ষুব্ধ জনতার মানববন্ধন ও বিক্ষোভে উত্তাল এলাকা

আনিসুর রহমান ,সোনারগাঁ নিজস্ব প্রতিনিধি :

সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মাদক ব্যবসা ও মাদক সেবনের ভয়াবহ বিস্তার

এলাকাবাসীর জীবনকে করে তুলেছে চরম অনিশ্চিত ও আতঙ্কিত। প্রকাশ্যেই চলছে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার রমরমা বাণিজ্য। প্রশাসনের চোখের সামনেই মাদক কারবারিরা দাপিয়ে বেড়ালেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ।

এই ভয়াবহ পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নোয়াগাঁও ইউনিয়নের মুন্সিপুর ও ভিটিকামালদী গ্রামে কয়েক গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও তাদের দালালদের বিরুদ্ধে এই কর্মসূচিতে শত শত নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে বারদি-ধন্দি বাজার সড়কের পাশে অবস্থান নেন এবং একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে বক্তারা তীব্র ভাষায় অভিযোগ করে বলেন, আজ নোয়াগাঁওয়ে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াল থাবায় তরুণ সমাজ নৈতিকভাবে বিপর্যস্ত হচ্ছে। মাদক কেনার টাকা জোগাতে এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ভয়াবহভাবে বেড়ে গেছে।

স্থানীয় অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যেই কারবার চালালেও রহস্যজনক কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও নির্লিপ্ততা এই মাদক সাম্রাজ্যকে আরও শক্তিশালী করছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মাদক ব্যবসায়ী ও দালালদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। নোয়াগাঁও ইউনিয়নসহ পুরো সোনারগাঁকে মাদকমুক্ত করতে এখনই কার্যকর অভিযান চালানোর জোর দাবি জানান তারা।

এলাকাবাসীর একটাই প্রশ্ন আর কতদিন মাদকের বিষে পুড়বে নোয়াগাঁও? এখনই যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments