বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাসেন্টমার্টিন দ্বীপের বঙ্গোপসাগর থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি:

সেন্টমার্টিন দ্বীপের বঙ্গোপসাগর থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি:

মোঃ নবীর আলী,টেকনাফ(কক্সবাজার)শিক্ষানবিশ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব সাগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।
তিনি জানান, ট্রলারগুলোর মধ্যে ৩ টির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং অপর ২টির মালিক সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের বাসিন্দা।
ঘটনাস্থলের আশপাশে থাকা ট্রলারের জেলেদের বরাতে সাজেদ আহমেদ বলেন, বিকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত ২০ থেকে ৩০টি ট্রলারের জেলেরা মাছ ধরছিলেন। এক পর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ২টি স্পিডবোট যোগে সেখানে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে ৫টি ট্রলারসহ অন্তত ৪০ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
বোট মালিক সমিতি আরও বলেন, ‘ঘটনাটি শোনার পর বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের এখন সঠিক সংখ্যা নিশ্চিত নই।’
এ ব্যাপারে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানিয়েছেন, খবরটি তিনিও নানা মাধ্যমে জেনেছেন। ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে তথ্য সংগ্রহের কাজ চলছে।
এর আগে, গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলার সহ ৮১ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। যাদের খবর এখনও জানেন না স্বজনরা।
এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ৩২৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments