বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাচকরিয়ায় বাড়ির ছাদ থেকে ইট পড়ে প্রবাসীর শিশু কন্যার

চকরিয়ায় বাড়ির ছাদ থেকে ইট পড়ে প্রবাসীর শিশু কন্যার

এ.এম.আইয়ুবঃ বিশেষ প্রতিনিধি 
কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে ইট পড়ে মাথায় গুরুতর আহত আইদা বিনতে হোসেন (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায় (উপজেলা পরিষদের পেছনের গ্রাম) ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। 
মারা যাওয়া শিশু আইদা বিনতে হোসেন ওই এলাকার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ হাসানের মেয়ে। সে বাড়ির পাশে একটি মাদরাসায় অধ্যায়নরত। ইতোমধ্যে সে ১৫ পারা পবিত্র কোরান মুখস্থ করেছেন বলে জানিয়েছেন পরিবার সদস্যরা। 
ঘটনাটি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুস সালাম। তিনি পরিবারের বরাত দিয়ে বলেন,বুধবার বিকালে বাড়ির ছাদে একসঙ্গে খেলতে যান শিশু আইদা ও অপর যমজ বোন। ওইসময় অসাবধান বশতঃ ছাদের কোণে রক্ষিত একটি ইটের টাল থেকে ইট পড়ে মাথায় গুরুতর আহত হয় আইদা।
ঘটনার পরপর পরিবার সদস্যরা আহত শিশুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশু আইদা হাসপাতালে আনার আগে মারা যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments