
মানিকগঞ্জ জেলা, বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এস এ জিন্নাহ কবির-কে হৃদয়ের গভীর থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইলিয়াছ হোসাইন বলেন, আমরা সবাই মিলে একসাথে দেশের মানুষের জন্য কাজ করবো। আমাদের সু-সম্পর্ক দেখে রাজনৈতিক ব্যক্তিদের প্রতি মানুষের আস্থা, ভালোবাসা ও ভরসা অনেকগুণ বাড়বে ইনশাআল্লাহ। দোয়া ও ভালোবাসা অবিরাম।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর এমন সৌহার্দ্যপূর্ণ মনোভাব গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করে এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। স্থানীয়রা আশা করছেন, পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে মানিকগঞ্জ-১ আসনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

