বাড়িরংপুর বিভাগগাইবান্ধা জেলাসীমান্তে চোরাচালান প্রতিরোধে জীবন উৎসর্গকারী সিপাহী মোঃ মাসুম বিল্লাহ’র প্রতি গভীর শোক...

সীমান্তে চোরাচালান প্রতিরোধে জীবন উৎসর্গকারী সিপাহী মোঃ মাসুম বিল্লাহ’র প্রতি গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি

মো: লিমন মিয়া , স্টাফ রিপোর্টার
সীমান্তে চোরাচালান প্রতিরোধের দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সোনারহাট বিওপির সদস্য সিপাহী মোঃ মাসুম বিল্লাহ।
গত ০৯ আগস্ট ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ১৭১০ ঘটিকায় চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের সময় ভারতীয় সুপারি বহনকারী একটি চোরাকারবারি নৌকাকে চ্যালেঞ্জ করলে, নৌকাটি বিজিবি সদস্যদের বহনকারী নৌকাকে ধাক্কা দেয়। এতে দুজন সদস্য ইছামতি নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে একজন তীরে উঠতে সক্ষম হলেও সিপাহী মোঃ মাসুম বিল্লাহ নদীতে নিখোঁজ হন।
বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ এবং গণমাধ্যমের সক্রিয় সহযোগিতায় অদ্য ১০ আগস্ট ২০২৫ তারিখ বিকেল ১৬৩০ ঘটিকায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সীমান্তের প্রতিকূল পরিস্থিতিতেও দায়িত্বে অবিচল এই বীর সদস্যের দেশপ্রেম, পেশাদারিত্ব ও আত্মনিবেদন বর্ডার গার্ড বাংলাদেশ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এই অপূরণীয় ক্ষতিতে সমগ্র বিজিবি পরিবার সিপাহী মোঃ মাসুম বিল্লাহ’র শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে রয়েছে এবং তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। সিপাহী মোঃ মাসুম বিল্লাহ’র আত্মত্যাগ চিরকাল গর্বের সাথে স্মরণ করবে বর্ডার গার্ড বাংলাদেশ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments