বাড়িবাংলাদেশেঢাকা বিভাগসাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেন মানিকগঞ্জ-৩ বিএনপি'র...

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেন মানিকগঞ্জ-৩ বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী‘আতাউর রহমান আতা’

মোঃ রাজু মোল্লা (মানিকগঞ্জ জেলা) বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া  আয়োজন করেন,মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান (মানিকগঞ্জ সদর)  ও বর্তমান জেলা বিএনপির  আহবায়ক কমিটির সদস্য,মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী   আতাউর রহমান আতা।
আজ শুক্রবার  (২৮ নভেম্বর) বাদ জুম্মা   মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা  বাস স্ট্যান্ড  এলাকায়  আতাউর রহমান আতার রাজনৈতিক কার্যালয়  বিএনপি’র অঙ্গ সংগঠনের উদ্যোগে  বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে  দোয়া অনুষ্ঠিত হয়  ।  
উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জহিরুল ইসলাম, জেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, সাবেক যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান, জেলা বিএনপি নেতা ফরিদুজ্জামান ফরিদ, সদর উপজেলা কৃষকদলের সাবেক আহবায় আব্দুর রাজ্জাক মিয়া, জাগীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান নয়ন মিয়া, ও সদর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মো:পল্টু মিয়া,  জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মিঠু, বালিয়াটি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান,সাবেক জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাটুরিয়া উপজেলা কৃষকদের যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল করিম, বালিয়াটি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব,সাবেক সাটুরিয়া উপজেলা কৃষকদলের আহ্বায় মোহাম্মদ আলী, সাটুড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসাইন, জেলা শ্রমিক দল নেতা মোঃ টিপু মিয়া,তরুন যুবদল নেতা বাবু মিয়া,  সাবেক মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিন, সদর থানা শহীদ জিয়া প্রজন্ম  দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলাম উদ্দিন এবং ছাত্রদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম ও সাকিব, প্রমুখ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বিএনপি’র স্থানীয় সাধারণ জনতা ও নেতাকর্মী সকলের মাঝে দোয়া শেষে  তবারক বিতরণ করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments