
শরিফুল ইসলাম কালীগঞ্জ সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম স্যারের দিক-নির্দেশনায় জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই(নিঃ)/মিঠুন মজুমদার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অদ্য-০৪/০৭/২০২৫ খ্রিঃ তারিখ ২১.৩০ ঘটিকার সময় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা থানাধীন বলাডাঙ্গা সাকিনস্থ মাধবকাটি বাজারের পার্শ্বে সাতক্ষীরা টু কলারোয়া গামী রোডস্থ জনৈক মোঃ তহিদুর রহমান এর ফার্নিসারের দোকানের সামনে পাকা রাস্তার উপর” থেকে আসামী ১। মোঃ ইয়ারুল ইসলাম (২০), পিং-জিয়ারুল ইসলাম, মাতা আয়শা খাতুন, সাং আখড়াখোলা, মুচরা, থানা ও জেলা-সাতক্ষীরার হেফাজত হতে ৪০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

