বাড়িবাংলাদেশেখুলনা বিভাগশৈলকুপার প্রান্তরে প্রান্তরে ধানের শীষের সুবাতাস নিয়ে জননেতা আসাদুজ্জামান

শৈলকুপার প্রান্তরে প্রান্তরে ধানের শীষের সুবাতাস নিয়ে জননেতা আসাদুজ্জামান

মোঃ হোসেন আলী বিশ্বাস শৈলকুপা (ঝিনাইদহ) বিশেষ প্রতিনিধি।
ঝিনাইদহের শৈলকুপা ১ আসনের স্বপ্নের সিঁড়ির মত  ৩’শ ৪ টি গ্রামের অলি-গলি বেয়ে চলেছেন সদ্য সাবেক এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সাথে হাঁটছেন দলীয় নেতাকর্মীসহ অসংখ্য শুভানুধ্যায়ী। ভোটাদের উদ্দেশ্যে তাঁর বার্তা ধানের শীষে কেন ভোট দিবেন? ভোটারদের কিভাবে অনুগত করবেন?  দেশের বিগত আমলের পরিস্থিতি কেমন ছিল ?  ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে?  জিয়া পরিবারের আদর্শিক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে অসংখ্য প্রশ্নবোধক চিহ্নের সাবলীল উত্তর বুঝাতেই বিরতিহীনভাবে পথসভা করেছেন। শনিবার সকাল ৯টায় উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু করে পর্যায়ক্রমে বড়মৌকুড়ী, চরবাখরবা, কাতলাগাড়ি, সারুটিয়া, ভুলুন্দিয়া,  ভাটবাড়িয়া, নাদপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠসহ ৮টি কেন্দ্রের স্থানীয় কর্মী সমর্থকদের সাথে মত বিনিময় এবং ধানের শীষের ভোট প্রার্থনা করেন। নেতাকর্মীদের উদ্দেশ্য পথসভায় তিনি  বলেন ভোটারদের কোন রকম ভয়ভীতি প্রদর্শন করা যাবেনা, সম্মান জানিয়ে বিনয়ের সাথে ভোট ভিক্ষা করতে হবে তিনি আরো বলেন, আমি কোন চুরি-ডাকাতি করা ভোটের এমপি হতে আসেনি-মানুষের প্রকৃত ভালবাসার জনবান্ধন এমপি হতে এসেছি প্রতিটি পথসভায় ছিল চোখে পড়ার মত উপচে পড়া ভিড়। সারুটিয়া ইউনিয়নের  ২১ টি গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার শত শত নারী-পুরুষ পৃথকভাবে প্রতিটি পথসভায় শতস্ফুর্ত অংশ গ্রহন করে। বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।  নির্বাচনী পথসভায় সফরসঙ্গী হিসেবে জেলা, উপজেলা, পৌরসভা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিনভর প্রচারনায় অংশ গ্রহণ করেন।  সর্বশেষ নাদপাড়া স্কুলমাঠে নির্বাচনী প্রতিপক্ষ জামায়াতে ইসলামী’র প্রার্থীর উদ্দেশ্য বলেন,  দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নিজবাড়ী নাদপাড়া গ্রামে হলেও শৈলকুপার মানুষের জন্য এ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় যে উন্নয়ন করেছেন এবং দলমত নির্বিশেষে সামাজিক সহিংসতা বন্ধ করে দেশের মধ্যে নজির সৃষ্টি করেছেন সেকারনে তিনিই আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের ন্যায়সঙ্গত দাবিদার তিনি বলেন এখন সময় বিএনপির বড্ড অসময়ে বন্ধুপ্রতীম সজ্জন ভাল মানুষ মতিয়ার ভাই নির্বাচন করতে এসেছেন  বিগত ১৭ মাসে মসজিদ মন্দির রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে পথসভায় তিনি বিএনপির ধানের শীষে ভোট দিতে ভোটারদের  অনুরোধ জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments