
ইসমাইল হুসাইন (পাবনা)বিশেষ প্রতিনিধি
মিনি কক্সবাজার নামে পরিচিত পাবনার ফরিদপুরে অবস্থিত বিলচান্দর গ্রামের মাঠের মধ্যকার ঢালাই করা পাকা রাস্তা। চলনবিলের একাংশ এই বিলচান্দর গ্রামকে বর্ষা মৌসুম সুন্দর করে তোলে। বর্ষার নতুন পানি এলে রাস্তার চারদিকে মাঠ যেন হয়ে ওঠে কক্সবাজারের মত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা দেখে দর্শনার্থীদের হৃদয় জুড়িয়ে যায়। এই মিনি কক্সবাজারে শুধু পাবনা নয় রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ,নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল,রাজবাড়ি সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ভিড় জমায়। এখানে সপ্তাহের সাত দিন মানুষের উপস্থিতি হলেও সবচাইতে বেশি মানুষের ঢল নামে শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে কর্মরত চাকুরীজীবীরা এখানে কক্সবাজারে বিউ নিয়ে থাকে। প্রতি শুক্রবার প্রায় লক্ষাদিক মানুষের উপস্থিত হয় এই মিনি কক্সবাজারে। এখানে আসা দর্শনার্থীরা বলেন আমরা বিভিন্ন ব্যস্ততায় কক্সবাজার যেতে পারি না। তবে এখান থেকে আমরা কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করি। প্রতিবছর বর্ষা মৌসুমে প্রায় দুই মাস ধরে চলে এই মিনি কক্সবাজারের মানুষের আনা গোনা। তাছাড়া সারা বছরই বিকেল বেলা কিছু মানুষের ভিড় হয় এখানে। এবং বিভিন্ন উৎসবে হাজারো মানুষের ভিড় হয়। এখানে এসে কোন প্রকার টিকিট বা টাকার প্রয়োজন হয় না। যদি আপনি নৌকা ভ্রমন করেন অথবা কোন কিছু আহার করেন। তবে আপনাকে তাহার পরিমাণ টাকা দিতে হবে। মিনি কক্সবাজারের মেন স্পোর্টকে আরো সৌন্দর্য রঞ্জন করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

