বাড়িবাংলাদেশেঢাকা বিভাগশিবচরে বাস-মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০

শিবচরে বাস-মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০

মাদারীপুর বিশেষ প্রতিনিধি :বেলায়েত হাওলাদার 
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ঢাকাগামী লেনে একটি যাত্রীবাহী বাস, একটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার রমকান্তপুর এলাকার মাসুদ বিশ্বাস ও তাঁর পুত্রবধূ ফিরোজা বেগম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments