
মো: আমিনুর রহমান, বিশেষ প্রতিনিধি,বগুড়া।
অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারবর্গ।
২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের সমৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত রাখতে সবার প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে ভাষা আন্দোলনের বীর শহীদদের।

