বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলালোহাগাড়ায় শীতকালীন ক্রীড়ায় মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজের দাপট, নারী শিক্ষায়...

লোহাগাড়ায় শীতকালীন ক্রীড়ায় মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজের দাপট, নারী শিক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা প্রশাসন আয়োজিত ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এ বরাবরের মতোই অভাবনীয় সাফল্য অর্জন করেছে মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজ। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মোট ১২টি পুরস্কার অর্জন করে উপজেলার ক্রীড়াঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। প্রতিযোগিতায় ব্যাডমিন্টন একক (বালিকা) বিভাগে নবম শ্রেণির শিক্ষার্থী আসমা আক্তার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্যাডমিন্টন দ্বৈত (বালিকা) বিভাগে আসমা আক্তার (নবম) ও ফারিহা সুলতানা তানহা (অষ্টম) রানারআপ হন। দৌড় প্রতিযোগিতায় ২০০ মিটারে প্রথম স্থান অর্জন করে ফারিহা সুলতানা তানহা (অষ্টম) এবং ১০০ মিটারে দ্বিতীয় হন সাবরিনা মাওয়া রামিম (সপ্তম)।

এছাড়া সিনিয়র বিভাগে উচ্চ লাফ ও দীর্ঘ লাফ—উভয় ইভেন্টেই প্রথম স্থান অর্জন করে নবম শ্রেণির শিক্ষার্থী সোমাইয়া সোলতানা। মধ্যম বিভাগে দড়ি লাফে প্রথম হন ষষ্ঠ শ্রেণির তাসফিয়া জান্নাত এরিন এবং বর্শা নিক্ষেপে প্রথম স্থান লাভ করেন অষ্টম শ্রেণির ইয়াছিন আক্তার। সিনিয়র বিভাগে গোলক নিক্ষেপে দশম শ্রেণির নাবিলা জাহান তানিয়া দ্বিতীয় এবং চাকতি নিক্ষেপে সোমাইয়া সোলতানা দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়া সিনিয়র বর্শা নিক্ষেপে আসমা আক্তার দ্বিতীয় স্থান লাভ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজ শুধু একাডেমিক শিক্ষায় নয়, সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলায়ও লোহাগাড়ায় নারী শিক্ষার অগ্রদূত হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, নিয়মিত ক্রীড়া চর্চা, শৃঙ্খলাবোধ ও শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলাই এই সাফল্যের মূল চাবিকাঠি। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই ধরনের অর্জন লোহাগাড়ায় নারী শিক্ষার ইতিবাচক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এবং নতুন প্রজন্মের মেয়েদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments