বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলংগদুতে নববর্ষে ৩৭ বিজিবি'র সহায়তায় বসত ঘর পেল বিধবা সমত্ব বানু।

লংগদুতে নববর্ষে ৩৭ বিজিবি’র সহায়তায় বসত ঘর পেল বিধবা সমত্ব বানু।

মোহাম্মদ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)।

নববর্ষের প্রথম দিনে (পহেলা বৈশাখ ১৪৩১) রাঙ্গামাটির লংগদুতে ৩৭ বিজিবি রাজনগর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ মোঃ শাকিল আলম, এসপিপি কর্তৃক অসহায় বিধবাকে সন্তানদেরনিয়ে বসবাসের জন্য বসত ঘর হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, রাঙ্গামাটি দুর্গম লংগদু উপজেলার ৪নং বগাচত্তর ইউনিয়নের বাসিন্দা বিধবা মোছাঃ সমত্ব বানু সন্তানকে নিয়ে স্বামীর রেখে যাওয়া এক একর জমিতে বাড়ী বানিয়ে বসবাস করছিলেন। গত কয়েক বছর আগে অগ্নিকান্ডে তার বসতবাড়িসহ জমির কাগজপত্র পুড়ে যায়। ফলে নতুন করে ঘর তোলার সামর্থ্য না থাকায় তারা বসত বাড়ীর স্থান ছেড়ে প্রতিবেশীর বাড়ীতে আশ্রয় নিয়ে মা-ছেলে অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে মানবেতর জীবন যাপন করছিল।

এমন দুর্দিনে স্থানীয় ইকবাল হোসেন (রাজু মাষ্টার) এর নিকট হতে বিভিন্ন সময় তারা আর্থিক সহায়তা গ্রহণ করে। দীর্ঘদিন যাবত টাকা-পয়সা নেওয়ার ফলে একপর্যায়ে মোঃ ইকবাল হোসেন (রাজু মাষ্টার) পাওনা টাকার বিপরীতে মোছাঃ সমত্ব বানুর ভোগদখলীয় পরিত্যাক্ত বসতবাড়ীর এক একর জমি ছেড়ে দিতে বলে। এমতাবস্থায় মোছাঃ সমত্ব বানু উক্ত জমির দাবি না ছাড়ায় মোঃ ইকবাল হোসেন (রাজু মাষ্টার) ক্ষিপ্ত হয়ে বিধবা মোছাঃ সমত্ব বানুর বিরুদ্ধে মামলাও করে।

একপর্যায়ে মোছাঃ সমত্ব বানুর ছেলে তার মাকে না জানিয়ে জমিটির দখল সত্ত্ব মোঃ ইকবাল হোসেনের নিকট বিক্রি করে দেয়। উল্লেখিত বসত বাড়িটি রাজনগর জোনের পরিত্যাক্ত ১০ নং পোষ্টের সন্নিকটে হওয়ায় বিষয়টি রাজনগর ৩৭বিজিবি জোনের নজরে আসে। এ ব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মোঃ ইকবাল হোসেন (রাজু মাষ্টাররে) সাথে বিষয়টি নিয়ে রাজনগর বিজিবি জোনের পক্ষ হতে মীমাংসার জন্য আলোচনা করা হয়। ফলে মোঃ ইকবাল হোসেন উক্ত জমির এক তৃতীয়াংশ মোছাঃ সমত্ব বানুকে বসবাসের জন্য দিতে সম্মত হয়।

পরবর্তীতে জোন অধিনায়কের নিকট থাকার জন্য একটি ঘরের আবদার জানান মোছাঃ সমত্ব বানু। তার আবদারের পরিপেক্ষিতে পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় রাজনগর জোন উক্ত বিধবা মহিলার শেষ বয়সে মাথা গোঁজার ঠাঁই হিসেবে রাজনগর বিজিবি জোনের অর্থায়নে নতুন ১টি রান্নাঘর ও ১টি টয়লেটসহ থাকার সুন্দর পরিপাটি একটি বসত ঘর নির্মাণ করে দেন ৩৭ বিজিবি জোনের জোন অধিনায়ক ।

বসতঘরের যাবতীয় নির্মাণ কাজ সমাপনান্তে ১৪ এপ্রিল ২০২৪ (০১লা বৈশাখ ১৪৩১) বাংলা নববর্ষে মোছাঃ সমত্ব বানুকে নতুন ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়। ১৫ এপ্রিল সোমবার নতুন গৃহে প্রবেশ উপলক্ষ্যে একটি ছোট অনুষ্ঠান ও চা-চক্রের মাধ্যমে বিধবা মোছাঃ সমত্ব বানুকে তার নতুন ঘরের প্রতিকী চাবি তার হাতে তুলেদেন জোন অধিনায়ক।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৭ বিজিবির জোনের সহকারী পরিচালক নাজমুল হোসেন, ৪সং বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বাসার, ৩নং গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক , স্থানীয় ইউপি মেম্বার, হেডম্যান, কারবারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় মাথা গোঁজার ঠাঁই হিসেবে বসতঘর পেয়ে মোছাঃ সমত্ব বানু অত্যন্ত আনন্দিত, উচ্ছাসিত হয়ে অশ্রুসিক্ত নয়নে রাজনগর জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজনগর জোন (৩৭ বিজিবি)`র এমন জনকল্যাণকর ও মানবিক কার্যক্রমের জন্য স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসী বিজিবি’র প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments