
মোহাম্মদ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় ” ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লংগদু
উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকার ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানার ওসি ( তদন্ত) মোঃ আল আমিন , উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম , বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ্য।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন, স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকান্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, ১৭ ই মার্চ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চিরভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তত্কালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

