
অংবাচিং মারমা ,রুমা(বান্দরবান) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরীর
নেতৃত্বে রুমা উপজেলার গালেঙ্গা ইউনিয়নের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন গালেঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ঙারং ম্রো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি পালিয়ান বম, যিনি নিজ হাতে সদস্য নবায়ন ফরম এবং নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য মধু ত্রিপুরা, থানছি উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা ও হেডম্যান ক্যাসাউ মারমা, রুমা উপজেলা বিএনপি নেতা চিংসাথোয়াই মারমা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উমংচিং মারমা, উপজেলা যুবদলের সদস্য সচিব মংক্যচিং মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অংথোয়াইচিং মারমা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সিংমংহ্লা মারমা এবং সদস্য সচিব অংবাচিং মারমা।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দের মধ্যে কারবারী কোলাঅং মারমা, সিংমংউ মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে তৃণমূল থেকে দলের সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় ও সক্রিয় হবে, যা আগামীর আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

