বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলারাজশাহীতে নিহত বিচারপতির ছেলে তাওসীফের মরাদেহ তার নিজ গ্রামে দাফন সম্পন্ন।

রাজশাহীতে নিহত বিচারপতির ছেলে তাওসীফের মরাদেহ তার নিজ গ্রামে দাফন সম্পন্ন।

মোঃ সাঈদ হাসান(সরিষাবাড়ী) জামালপুর,শিক্ষানবিশ প্রতিনিধি ঃ

১৪ নভেম্বর, রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে নিহত কিশোর তাওসিফ রহমান সুমন এর মরাদেহ ময়নাতদন্ত শেষে তার নিজ গ্রাম চকপাড়া, সরিষাবাড়ী তে নিয়ে আসা হয়। বাদ এশা রুদ্র বয়ড়া ঈসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে নিহতের আত্মীয়-স্বজন, রাজশাহী বিচার বিভাগের অতিরিক্ত বিচারক ও  কর্মকর্তা, জামালপুর জেলা বিচার বিভাগের কর্মকর্তা এবং ২নং পোগলদিঘা বিএনপির সভাপতি এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় নিহতের পিরবার থেকে জানাজায় উপস্থিত সকলের নিকট নিহত তাওসিফ রহমান সুমন এর রূহের জন্য দোয়া কামনা করার জন্য সকলের নিকট আবেদন জানান।নিহত কিশোর তাওসিফ রহমান সুমন এর পরিবার থেকে প্রশাসন এর নিকট আবেদন জানান যেন হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। জানাজা শেষে নিহত তাওসিফ রহমান সুমন কে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়  এবং মোনাজাতে নিহতের রূহের মাগফেরাত কামনা করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments