বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালীতে সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক মরহুম জাফরুল ইসলাম...

বাঁশখালীতে সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর স্বরণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী)

বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরী’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর২০২৫) বাঁশখালী জলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর বড় সন্তান,

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র সদস্য।জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্বরণ সভায়,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

বিএনপির জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী আলহাজ্ব আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন যে, মরহুম জাফরুল ইসলাম চৌধুরী একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির দুর্দিনের রাজপথের অগ্রসৈনিক, দলমত নির্বিশেষে গণমানুষের ভালোবাসার মূর্তপথিক ও অসংখ্য নেতাকর্মী গড়ার কারিগর, বাঁশখালী থেকে পর পর চার বারের নির্বাচন সাংসদ ও দলের নিবেদিতপ্রাণ ।

উক্ত স্বরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

উক্ত স্বরণ সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, পটিয়ায় বিএনপির  মনোনিত প্রার্থী এনামুল হক এনাম, বাঁশখালীতে বিএনপির ধানের শীষের মনোনিত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মরহুমের কন্যা আখি আলমগীর, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (সাবেক) মফিজুল হক ভূইয়া, জেলা বিএনপির সদস্য এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামান দুলাল,বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী বুলবুল, এডভোকেট আবুল কাশেম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী,  

চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক,

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শওকত ওসমান,সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির  সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মাষ্টার লোকমান, সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল, দক্ষিণ জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক এড নাছির, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান মহসিন প্রমুখ নেতৃবৃন্দ সহ মরহুমের হাজারো ভক্ত অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত হয়ে জলদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ লোকে লোকারণ্য হয়। 

উল্লেখ্য, ২০২২ সালের ৮ নভেম্বর মহান রবের ডাকে সাড়া দিয়ে আল্লাহর জিম্মায় চলে যান প্রয়াত নেতা সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments