বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগরাঙ্গামাটিতে বিজিবি’র উদ্যোগে মাদক বিরোধী কর্মশালা।

রাঙ্গামাটিতে বিজিবি’র উদ্যোগে মাদক বিরোধী কর্মশালা।

মোঃ সাহেদ ,শিক্ষানবিশ প্রতিনিধি, রাঙ্গামাটি সদর
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় আজ ২৪ জুন মঙ্গলবার ‘আমরা সবাই অঙ্গিকার করি, মাদক সেবন বন্ধ করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর উদ্যোগে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে মাদক বিরোধী জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। 
বেলা সাড়ে ১২ টায় পলিটেকনিক ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত মাদক বিরোধী জনসচেতনতামূলক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী।
অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি’র মেজর মো. মজিফুল বারী, মেজর এস এম আশিকুজ্জামান, কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস, সাংবাদিক মনসুর আহম্মেদ, উচিংছা রাখাইন, কায়েস মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments