বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলারমজানের শুরুতেই গোপালগঞ্জে টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে

রমজানের শুরুতেই গোপালগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ ইকবাল মিয়া।
গোপালগঞ্জ শহরের সি ও অফিস বাজার মোড়ে ভ্রাম্যমান ট্রাকে করে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিসিবি। উক্ত ভ্রাম্যমান ট্রাকে করে রমজান উপলক্ষে চিনি, ছোলা, মসুরের ডাল, খেজুর এবং ভোজ্য তেল বিক্রয় চলছে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিশেষ প্যাকেজ এর মাধ্যমে মাত্র ৫৯০  টাকায় বিক্রয় করা হচ্ছে বিভিন্ন পণ্য।
 এ সকল পণ্য পেতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। একে একে সবাই এ সকল পণ্য অল্প মূল্যে পেয়ে বেশ খুশি।
সাধারণ ক্রেতারা জানান আসন্ন রমজানকে কেন্দ্র করে গোপালগঞ্জে টিসিবি’র পণ্য স্বল্পমূল্যে পেয়ে অনেক উপকৃত হয়েছি। আমরা আশা করি পুরো রমজান জুড়ে এই কার্যক্রম চালু থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments