বাড়িরংপুর বিভাগরংপুর জেলারংপুরের গংগাচড়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ১ যুবক কে গ্রেফতার করেছে পুলিশ

রংপুরের গংগাচড়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ১ যুবক কে গ্রেফতার করেছে পুলিশ

আব্দুস সালাম,গংগাচড়া(রংপুর )বিশেষ প্রতিনিধি

রংপুরের গংগাচড়া  মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রঞ্জন রায় (১৮) নামের এক  যুবকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টা ৩০ মিনিটে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ৭ নং ওয়ার্ড  ছয়আনি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রঞ্জন রায় স্থানীয় বাসিন্দা সুজন কুমারের ছেলে এবং রংপুর রিট পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, “রঞ্জন রায় এলআরএম” নামের একটি ফেসবুক আইডি থেকে গত পাঁচ দিন ধরে মহানবী (সা.)-কে নিয়ে একাধিক অবমাননাকর পোস্ট করেন তিনি, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ দেখা দেয় এবং পুলিশ প্রশাসনের নজরে আসে।
গংগাচড়া  থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্যের অভিযোগে রঞ্জন রায়কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments