
আব্দুস সালাম,গংগাচড়া(রংপুর)বিশেষ প্রতিনিধি
আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে রংপুর (১) গংগাচড়া ও রংপুর সিটি কর্পোরেশন (১-৮) ওয়ার্ড আসনে গন অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য,
হানিফ খান সজীবের নাম ঘোষণা করেন গন অধিকার পরিষদ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে রাজনৈতিক দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ টি আসনের প্রার্থিতার তালিকা প্রকাশ করেন দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব, হাসান আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি নুরুল হক নুর , সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতার কিছু অংশ।
প্রার্থিতা ঘোষণার আলোচনা মঞ্চে হানিফখান সজীব বলেন, ২০১৮ ইং সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই রাজনীতিতে আমার সক্রিয় অংশগ্রহণ। বৈষম্যের বিরুদ্ধে সব সময় আমি মানুষের পাশে দাঁড়িয়েছে। ২৪ এর জুলাইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সামনের কাতারে ছিল আমার অবস্থান। সমবেত প্রচেষ্টায় ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। নতুন এক বাংলাদেশের জন্ম হয়েছে।
তিনি আরো বলেন, উত্তর অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন হতে অবহেলিত। উত্তর অঞ্চলের বাজেট শূন্য। তিস্তা মহাপরিকল্পনা শুধু বক্তৃতার মাঝেই সীমাবদ্ধ। এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন।
প্রার্থী নির্ধারণ হওয়ার পর তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

