
মো: আরিফ বিল্লাহ,বিশেষ প্রতিনিধি ঝিকরগাছা, যশোর
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্র আস-আদ- মুদাসির দায়ান (১৫)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।৪ জানুয়ারি বাঁকড়া হাই স্কুল মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে অংশগ্রহণ করেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জান খান রনি, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, সেক্রেটারি জামির হোসেন, বিএনপি নেতা বজলুর রহমান, সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, জামায়াত নেতা অ্যাডভোকেট হাবিব কায়সার, বাঁকড়া জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল খান, একতা মেডিকেল সার্ভিস এর পরিচালক মো: আরিফ বিল্লাহ সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের শিক্ষকবৃন্দ, নিহতের সহপাঠীসহ অসংখ্য মুসল্লি।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বিকেলে প্রতিদিনের মতো বাঁকড়া হাই স্কুল মাঠে ক্রিকেট অনুশীলন করছিল দায়ান। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আস-আদ- মুদাসির দায়ান ঝিকরগাছা উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের একমাত্র পুত্র। তার পিতা বালিয়াডাঙ্গা ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং ঝিকরগাছা উপজেলা যুবদলের সদস্য।
তার অকাল মৃত্যুতে পরিবার, বিদ্যালয় ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

