
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের পূর্ব বাচামারা এলাকার যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক আন্তঃসত্তা নারী ও শিশু নিখোঁজ হওয়ার ৪২ঘন্টা পর নারী বর্ষা
(২০) লাশের খোজ মিলেছে। গত বুধবার থেকে টানা তিন দিন ফায়ার সার্ভিসের একটি দল কয়েক দফা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজদের সন্ধান করতে ব্যর্থ হয়। পরে গতকাল সকালে ৭টার দিকে ইসলামপুর এলাকায় বর্ষার লাশ নদীতে ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন লাশ উদ্ধার করে নিয়ে আসে। নিখোঁজ শিশু লামিয়ার(১০) এখন পর্যন্ত কোন খোঁজ মেলেনি। জানা যায় গত বুধবার যমুনা নদী সংলগ্ন পূর্ব বাচামারা গ্রামের ছয়জন নারী গোসলের জন্য নদীতে নামেন এ সময় হঠাৎ প্রচন্ড স্রোতে সকলেই নদীতে ভেসে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় চারজন নদী সাঁতরে কূলে উঠতে পারলেও বাকি দুইজন স্রোতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

