বাড়িরংপুর বিভাগগাইবান্ধা জেলাগাইবান্ধা জেলার সাদুল্যাপুরে মাছ ধরতে গিয়ে ব*জ্র*পা*তে যুবকের মৃ*ত্যু

গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে মাছ ধরতে গিয়ে ব*জ্র*পা*তে যুবকের মৃ*ত্যু

মো: লিমন মিয়া স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব*জ্র*পা*তে সোহাগ মিয়া (২০) নামের এক যুবকের মৃ*ত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নি*হ*ত সোহাগ মিয়া ওই গ্রামের হামিদুল মিয়ার ছেলে।
কামারপাড়া ইউপি সদস্য সুরজিৎ চন্দ্র ভুটান স্বজনদের বরাত দিয়ে বলেন, ওই সময় সোহাগ মিয়া মাছ শিকার করতে বাড়ির দক্ষিণ পাশে নিচু জমির পানিতে জাল বসাতে যায়। এরপর বাড়ি ফেরার পথে মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ ব*জ্র*পা*ত সৃষ্টি হয়। এ ঘটনায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত্যু ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এআরএম মাহফুজার রহমান বলেন, নুরপুর এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃ*ত্যু*র খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments