
শেখ শহীদ আহমেদ, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ প্রেসক্লাবের দি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটে অংশগ্রহণ করেন। নির্বাচনে সভাপতি যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক, ও কোষাধক্ষ পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । সভাপতি হয়েছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সম্পাদক রিপন
আনসারী, দপ্তর সম্পাদক আজিজুল হাকিম, কোষাধ্যক্ষ শাহীন তারেক।
সহ-সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে শাহজাহান বিশ্বাস (দ্য নিউ এজ)৪৭ ভোট ও আবুল বাশার আব্বাসী (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন)।
সাধারণ সম্পাদক পদে শাহানুর ইসলাম (দৈনিক নয়া দিগন্ত) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন (দৈনিক আমার দেশ) ৬ ভোট ও মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি) ৫ ভোট পান।
সহ-সম্পাদক পদে জাহিদুল হক চন্দন (রাইজিং বিডি) ৩০ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম লিটন (ডিবিসি টেলিভিশন) পেয়েছেন ২৩ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন।তার প্রতিদ্বন্দ্বী আব্দুল আলীম (দেশ টিভি) পেয়েছেন ২২ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার সুজন হোসেন (বার্তা২৪ডটকম) পেয়েছেন ৩৬ ভোট এবং প্রতিদ্বন্দ্বী সোহেল হোসেন (ঢাকা পোস্ট) পেয়েছেন ১৭ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দৈনিক ভোরের কাগজের সুরুজ খান। নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক যুগান্তরের মতিউর রহমান ও দৈনিক সমকালের অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।

