বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমানিকগঞ্জে সাত দিনব্যাপী বৃক্ষ ও ফলজ মেলার আয়োজন করা হয়েছে।

মানিকগঞ্জে সাত দিনব্যাপী বৃক্ষ ও ফলজ মেলার আয়োজন করা হয়েছে।

শেখ শহীদ আহমেদ। ঘিওর(মানিকগঞ্জ) প্রতিনিধি
 পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষ ও ফলজ মেলা। সবুজে সাজানো এক নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা (যুগ্ম সচিব)। ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোছা, ইয়াছমিন খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ, এবং পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বনায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে বসবাস উপযোগী করে গড়ে তোলা সম্ভব। এটি কেবল পরিবেশ সুরক্ষাই করবে না, দেশের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে, একজন মানুষের প্রতিদিন প্রায় ৫৫০ লিটার অক্সিজেন প্রয়োজন হয়, যা আমরা গাছ থেকেই পেয়ে থাকি, তাই আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments