
শেখ শহীদ আহমেদ! ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নটাখোলায় পুলিশ তদন্ত কেন্দ্রের শুভউদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাঃ ইয়াসমিন খাতুন ।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম গ্রান্ড অপারেশন) মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) জাহিন আজাদ, পুলিশ পরিদর্শক (ক্রাইম) আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন বলেন, দুর্গম চরাঞ্চলের সাধারণ মানুষের জন্য আইনী সেবা সহজ করার জন্য এখানে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন করা হয়েছে। মাদক, দুর্ণীতি সহ যেকোন অপরাধ দমন এবং চরাঞ্চলের যে কোন আইনী সেবা নটাখোলার এই পুলিশ তদন্ত কেন্দ্র মিলবে ও তিনি জানান।

