মোঃইসতিয়াক, মাদারীপুর
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মাদারীপুরের কালকিনি মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন এবং কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত এই ভোটগ্রহণ হয়। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস। ভোট গণনা শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দৈনিক “আমার দেশ পত্রিকার” মোঃখন্দকার শামীম হোসাইন সভাপতি এবং দৈনিক সংবাদের আশরাফুর রহমান হাকিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং সহ-সভাপতি আজাদ হোসেন মোঃ ইসতিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কালকিনিতে এই প্রথম কোন সাংবাদিক সংগঠন ব্যালট বক্সের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফলাফল সবার নিকট বিশেষ প্রশংসিত ও সাদরে গৃহীত হয়েছে। এ সময় জেলা উপজেলার সিনিয়র সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
