গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ করার জন্য ন্যূনতম মজুরি বোর্ডের ৩য় সভা অনিবার্যকারণবশত স্থগিত করা হয়েছে।
সোমবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের পক্ষ থেকে ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, সোমবার সকালে বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়েছে।
খুব শীঘ্রই সভার তারিখ পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
