বাড়িচট্টগ্রাম বিভাগখাগড়াছড়ি জেলামাটিরাঙ্গা অটোরিকশা ও সিএনজি চালক সমবায় সমিতির লিঃ এর উদ্যোগে দোয়া মাহফিল।

মাটিরাঙ্গা অটোরিকশা ও সিএনজি চালক সমবায় সমিতির লিঃ এর উদ্যোগে দোয়া মাহফিল।

নাজমুল চৌধুরী,(মাটিরাঙ্গা)খাগড়াছড়িপ্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী ( সাবেক), বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  । 
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ খ্রি: সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গা বাজারস্থ বি নবাব শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 
দোয়া মাহফিল এর সভাপতিত্ব করেছেন মাটিরাঙ্গা অটোরিকশা ও সিএনজি চালক সমবায় সমিতির লিঃ এর সভাপতি  মোঃ আক্তার হোসেন । 
প্রায় অর্ধশতাধিক সিএনজি চালক এর অংশ গ্রহনে আজোজিত এই দোয়া মাহফিলে মোনাজাত করেন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হারুনুর রশিদ আজিজী । 
অনষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন, মাটিরাঙ্গা অটোরিকশা ও সিএনজি  চালক সমবায় সমিতির সহসভাপতি মোঃ শফিকুল ইসলাম, লাইন সম্পাদক মোঃ দেলেয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সুমন মিয়া, সাবেক কার্যকরী কমিটির সদস্য মোঃ কামাল হোসেন, সাবেক কার্যকরী কমিটির সদস্য মোঃ আবদুল মোতালেব সহ সমিতির  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারন চালকবৃন্দ । 
অনুষ্ঠানে বক্তারা, সাবেক প্রসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে, আগামীর সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়াকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান । 
এ সময় বিএনপির মনোনীত  প্রার্থীকে বিজয়ী করতে স্ব স্ব অবস্থান থেকে সাধারণ ভোটারদের সাথে সু সম্পর্ক বজায় ও ভোট প্রার্থনা করার গুরুত্বারোপ করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments