বাড়িবাংলাদেশেখুলনা বিভাগমাগুরায় বিএনপির নির্বাচনী শিকড় শক্তকরণ শুরু!

মাগুরায় বিএনপির নির্বাচনী শিকড় শক্তকরণ শুরু!

অরিন্দম বর, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থিতিশীলতা আনতে নির্বাচিত সরকারের খুবই দরকার আছে বলে মনে করেন দেশের সকল বিএনপি নেতাকর্মীরা।আর সেই লক্ষ্যে সারা দেশের মত মাগুরার বিএনপিও নির্বাচনী আঁটসাট বেঁধে নিতে মাঠে নেমে পড়েছেন।দীর্ঘদিন অগোছালো ও বিশৃঙ্খলার পথ পাড়ি দিয়ে একটা সংশোধিত ও পরিমার্জিত জাতীয়তাবাদী মনোভাবে দলটি এবার তৃণমূল থেকে শিকড় শক্তকরে মাঠে নামতে প্রস্তুতি শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মাগুরার সকল উপজেলার মত শালিখা উপজেলা বিএনপির এখন প্রতিদিন বিভিন্ন ওয়ার্কশপ করে যাচ্ছেন। শালিখা উপজেলার বিএনপির নেতা মুন্সী নয়নুজ্জামান, নয়ন বলেন,,, যেকোনো গাছকে যেমন পরিবেশের সকল ঝড়ঝাপটা  মোকাবেলা করে শক্তহয়ে দাঁড়িয়ে থাকতে শিকড় শক্তকরণ দরকার, তেমনি দলকে সকল প্রতিকূলতা থেকে রক্ষা করতে তৃণমূল থেকে ত্যাগী, পরিশ্রমী ও বিশ্বস্ত কর্মী তৈরি করতে হবে।আর আমরা সেই লক্ষ্যে একটি শক্তিশালী দল গড়তে বিভিন্ন এলাকায় তৃণমূলের প্রতি বেশি নজর দিয়ে এগিয়ে যাচ্ছি”
এ লক্ষ্যে উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীরা স্ব স্ব স্থান থেকে কাজ করে যাচ্ছেন বলে তিনি স্যোশাল মিডিয়া নির্দেশনামূলোক মতামত ব্যক্ত করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments