
মো. ফোরকান, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে গান বাজনায় বাঁধা দেওয়ায় একই এলাকার অন্তত ৩জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে ওই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, গত পহেলা এপ্রিল ঈদ উপলক্ষে কায়না গ্রামের মৃধা বাড়ি জামে মসজিদ থেকে ২শত গজ দুরে গানের অয়োজন করেন এক প্লেনসিট ব্যবসায়ী ও ওই মসজিদ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান ওরফে চুন্নু মৃধা। এবিষটি নিয়ে সমজিদের মুসুল্লিরা চুন্নু মৃধাকে সমজিদ কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করেন। এতে ক্ষিপ্ত হন চুন্নু মৃধা। ঘটনার সময় স্থানীয় চৌকিদার উজ্জল, দফাদার জসিম, উজ্জলের বাবা মজিবর , লিটন, দুলাল ও কালামসহ ১০/১২ জনের একটি দল কাসেম আলীর বাড়ীর সামনের রাস্তায় সাধারণ মুসুল্লিদের উপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এতে ইউসুফ মৃধা (৬০), নাসির উদ্দিন (৩৮) এবং সোহরাব (৬০)সহ মোট তিনজন গুরুতর আহত হন।
৩জনকে অশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকিল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে মাহাবুবুর রহমান চুন্নু মৃধা বলেন, আমি একজন রোগী নিয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম। ঘটনার বিষয় আমি কিছু জানি না।
অপর অভিযুক্ত চৌকিদার মো. উজ্জল বলেন, ঘটনার সময় আমি ওই স্থানে ছিলাম না। আমি মারামারি করিনি।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

