বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাচরবিশ্বাস ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতির সরকারি খাল দখল , বিক্ষুব্ধ স্থানীয় জনগন

চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতির সরকারি খাল দখল , বিক্ষুব্ধ স্থানীয় জনগন

শিশির হাওলাদার,গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর চরবিশ্বাস এলাকার বিএনপির ওয়ার্ড সভাপতি কালাম জমাদ্দার সরকারি খাল দখল করে বাঁধ দেয়ায় স্থানীয় জেলে, কৃষক ও সাধারণ জনগনের ভোগান্তি ও জনদুর্ভোগ পরতে হয়েছে। এনিয়ে  বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় সাধারণ জনগন, জেলে ও কৃষকরা। 
সংশ্লিষ্টরা জানান খালটি গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস এলাকার পাশদিয়ে বয়ে যাওয়া বুড়াগৌরাঙ্গ নদী থেকে উৎপত্তি হয়েছে। এই খালের কারনে স্থানীয় জেলেরা বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগ থেকে বাঁচার জন্য তাদের নৌকা এবং মাছ ধরা ট্রলার গুলো নদী থেকে বেড়িবাঁধ ওয়াপদার সাথে নিরাপদে রাখতে পারে। অন্যদিকে খাল থাকায় রবি মৌসুমে তরমুজ, আলু, মুগডাল, সহ সকল প্রকার কৃষি কাজে এই খাল থেকে কৃষকরা ফসলি জমিতে পানি ব্যাবহার করে থাকেন। বিএনপির ওয়ার্ড সভাপতি কালাম জমাদ্দার দলিও প্রভাব বিস্তার করে গরু মহিষ নামানো যায়গা ও সরকারি খালে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে মাছের ঘের তৈরি করে। তবে এতে কৃষকের গরু, মহিষ, সহ গৃহপালিত পশুর চলাচলের রাস্তা (স্থানীয় ভাষায় ডাঙ্গা) বন্ধ করে দেয়া আইনসংগত না বলে মনে করেন স্থানীয় জনগন। এবিষয়ে তারা সরকারের কাছে ও উর্ধতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানান অনতিবিলম্বে সরকারি খালটি কেটে অপসারণ করে জেলে, কৃষক ও সাধারণ জনগনের জন্য উন্মুক্ত করে দেয়া হোক। এছাড়াও তারা দখলদার কালাম জমাদ্দারের বিচারের দাবি করেন। এসময় উপস্থিত জনসাধারণ, জেলে, কৃষকরা সরকারি খাল বাঁধ দেয়ায় বাঁধের উপর দাড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুঠো ফোনে বলেন সরকারি খালে কেউ বাঁধ দিতে পারেনা। যদি দিয়ে থাকে তা হলে তার বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও সরকারি খালের বাঁধ কেটে জন সাধারণের জন্য অবমুক্ত করে দেয়া হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments