বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলাভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গবাদি পশু সহ নগদ সাত লক্ষ টাকা...

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গবাদি পশু সহ নগদ সাত লক্ষ টাকা ও মূল্যবান দলিলপত্র

রুবেল আহমেদ: বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম 
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের  মইদাম গ্রামে এ ঘটনা ঘটে  অগ্নিকাণ্ড।
বুধবার দিবাগত রাতে আনুমানিক একটার দিকে
সুরুজ্জামান এর বাড়িতে হঠাৎ আগুন লাগলে মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে পুড়ে যায় নগদ ৭ লক্ষ টাকা, একটি গরু ও একটি ছাগল। আরও চারটি গরু আগুনে দগ্ধ হয়েছে। এছাড়াও, বাড়িতে থাকা হাঁস-মুরগি পুড়ে মারা যায়। ঘরের ভিতরে রক্ষিত মূল্যবান দলিলপত্র, সার্টিফিকেটসহ যাবতীয় মালামাল আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
স্থানীয়রা জানান, আগুন লাগার সাথে সাথেই তাঁরা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাঁরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্বাস আলী।
এখনও পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে হয়তো আগুন লেগেছে।
এই ঘটনায় পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments