
মো: নাসিরুল ইসলাম , ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধি
০২ জুলাই খুলনার ফুলতলা উপজেলা কৃষক দলের এক জরুরি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত থাকেন ফুলতলা উপজেলা কৃষক দলের সভাপতি ইব্রাহিম সরদার। সাধারণ সম্পাদক আনিসুর রহমান রনি। সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরদার।সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম। সিনিয়র সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম অপু। সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম গাজী। জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে আলোচনা ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোআ করা হয়।
ফ্যাসিস্ট সরকার যেনো আবার নতুন করে এই বাংলার মাটিতে যেন উত্থান করতে না পারে সেজন্য সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বাঙ্গালী জাতীর সৈনিক জিয়ার আদর্শকে বুকে ধারন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন।

