বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাভাঙার আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলা, গুরুতর আহত একাধিকজন

ভাঙার আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলা, গুরুতর আহত একাধিকজন

কাশিয়ানী (গোপালগঞ্জ)শিক্ষানবিশ  প্রতিনিধি
গোপালগঞ্জের ভাঙায় চলমান আন্দোলনকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সিনিয়র সাংবাদিক মোঃ সরোয়ার হোসেন (মাইটিভি) বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত অন্যদের মধ্যে রয়েছেন সাংবাদিক মোঃ মাহমুদুল হক বাহার, মোঃ সানোয়ার হোসেন ও মোঃ জামাল উদ্দিন। আহতরা অভিযোগ করে বলেন, আন্দোলনের ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহ ও ভিডিও করার সময় হঠাৎ করেই তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে।
সাংবাদিক মাহমুদুল হক বাহার বলেন, “আমার অপরাধ ছিল ভাঙচুরের ঘটনাগুলো ক্যামেরায় ধারণ করা। এ কারণে আমাকে পেছন থেকে আঘাত করা হয়।”
আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিকদের ওপর এ হামলার ঘটনায় এলাকাজুড়ে নিন্দা ও ক্ষোভের সঞ্চার হয়েছে। দেশবাসীর কাছে তাঁদের দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন সহকর্মীরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments