বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগব্রাহ্মণবাড়ীয়া হবিগঞ্জ সড়কে ঝুঁকিপূর্ণ ব্রিজ  দিয়ে যান চলাচল। 

ব্রাহ্মণবাড়ীয়া হবিগঞ্জ সড়কে ঝুঁকিপূর্ণ ব্রিজ  দিয়ে যান চলাচল। 

ইয়াছিন চৌধুরী নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) শিক্ষানবিশ প্রতিনিধি 

 ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশ্বরোড টু হবিগঞ্জ লাখাই  উপজেলা  আঞ্চলিক বাইপাস  সড়কে জীবনের ঝুঁকি 
নিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ  জীবনের ঝুকি নিয়ে এই জরাজীর্ণ ব্রিজ দিয়ে  চলাচল করছে। নাসিরনগর উপজেলায়   আশুরাইল (বেনিপাড়া) সংলগ্ন  ঝুঁকিপূর্ণ (মহাখাল ব্রিজ), এই ব্রিজ টি মূল ব্রিজ থেকে  সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কয়েক মাস আগে। দীর্ঘদিন যাবত যান চলেচলের অনুপযোগী থাকায় জীবনের ঝুঁকি জেনেও প্রতিদিন হাজার হাজার  যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে ফলে যে কোন সময় ঘটতে পারে বিরাট ধরনের দুর্ঘটনা ও রয়েছে  প্রাণহানির সম্ভাবনা। অনেকদিন যাবত, এই ব্রিজ নিয়ে বিভিন্ন স্থানীয়, জাতীয় পত্র পত্রিকা ও বিভিন্ন মিডিয়ায় লেখালেখির পর কর্তৃপক্ষের টনক নড়ে, ফলে ব্রিজের পাশে ভাইবেশন করে একটি অস্থায়ী ব্রিজ নির্মাণ করে। এই ব্রিজ দিয়ে কিছুদিন যান চলাচল করলে ও বর্তমানে ব্রিজের দুইপাশের মাটি সরে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে  তাই বড় ধরনের কোন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে হলে এই অস্থায়ী ব্রিজটি দ্রুত শক্ত মজবুত করে তৈরি করে দিয়ে প্রতিদিন বাস ট্রাক মিনিবাস কাভাট ভ্যান সিএনজি চলাচলের সুযোগ করে দেবার দাবী জানায়  এলাকাবাসী।  পুরাতন ব্রিজ দিয়ে চলাচল করে ফলে ব্রিজের উপর দীর্ঘ জ্যাম লেগে থাকে। তাই এলাকা বাসী, প্রশাসন  ও সড়ক জনপদে সুদৃষ্টি কামনা করছে। নয়ত অতিরিক্তি গাড়ির চাপে যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে বহুদিনের পুরাতন ব্রিজটি।এ বিষয়ে বাসচালক আব্দুল্লাহ আহাদ জানায়, লাখাই টু বিশ্বরোড রোডে বিকল্প কোন রাস্তা না তাকায় বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে বাস চালাতে হচ্ছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments