
নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা
:২০২৪ সালে জুলাই বিপ্লবে ধামরাইয়ে একমাত্র নিহত আরিফুল ইসলাম সাদ।এই হত্যা মামলায় ঢাকা ২০ সংসদ সদস্য সহ প্রায় শতাধিক আওয়ামী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পলাতক আসামিরা গ্রেফতার হচ্ছে। আজ মঙ্গলবার ৭অক্টোবর সাভারের নবীনগর আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন মোহাদ্দেস হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামী লীগ। মোহাম্মদ সানাউল হক সুজন জেলা পরিষদ সদস্য ঢাকা জেলা এবং ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। এছাড়াও ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। মোট পাঁচজন আওয়ামী নেতৃবৃন্দ গ্রেফতার হয়েছে। ধামরাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাভারের নবীনগর আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। পরবর্তীতে রিমান্ডে চেয়ে তাদের আদালতে প্রেরণ করেছে ধামরাই থালা পুলিশ।

