
আবু জিহাদ গাবতলী(বগুড়া)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
বগুড়া জেলা, গাবতলী থানা, কাগইল ইউনিয়ন, মীরপুর(রোড -২) গ্রামে নতুন বাজার থেকে কলাতলার মোড় ″জামাই মোড়″ পর্যন্ত, সড়কের বেহাল দশা। এলজিডি কর্তৃক মেপে গেলেও কোন সুরাহা মেলেনি। দুর্ভোগের মধ্য দিয়ে পথ চলাচল করতে হয়। প্রতিদিন কমপক্ষে ৮ শত থেকে৯ শত কার্ভাট ভ্যান চলাচল করে এবং পথচারী প্রায় ১৫ শত থেকে ১৮ শত পথচারী এই সড়ক দিয়ে আসা যাওয়া করে।
কিন্তু বর্ষায় এই সড়কের কোথায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, কোথায় ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।এতে পথচারীর যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়। দুর্ভোগ এড়াতে এলাকার উদ্দ্যোগে কিছু কিছু জায়গা মেরামত করে লোক জন পথ চলা চল করে।
তারপরেও ইউনিয়ন পরিষদসহ উপজেলা পরিষদ থেকে কোন বরাদ্দ আসেনি। কয়েক দফায় এলজিডি থেকে কিছু কর্মকর্তা এসে সড়ক মেপে গেলেও কোন সাড়া পাওয়া যায়নি। শুধু আশ্বাস দিয়েই চলে যায়।এলাকাবাসীর দাবি এই সড়ক দ্রুত মেরামত করা হোক।সবাই যেন সড়ক দিয়ে নিরাপদে চলা চল করতে পারে।

