বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাবিরল দৃশ্যের সাক্ষী কোটি মানুষ, কাবার ঠিক ওপরে চাঁদ

বিরল দৃশ্যের সাক্ষী কোটি মানুষ, কাবার ঠিক ওপরে চাঁদ

কাশিয়ানী (গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
পবিত্র কাবা শরীফের আকাশপটে গত শুক্রবার ভোরে দেখা গেল এক বিরল মহাজাগতিক দৃশ্য। ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ ধীরে ধীরে উঠে এসে যখন কাবার ঠিক ওপরে অবস্থান নেয়, তখন হাজির হাজারো মুসল্লি হয়ে যান ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী।
সৌদি অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা জানান, এমন দৃশ্য অত্যন্ত বিরল এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানে চাঁদসহ
অন্যান্য গ্রহ-নক্ষত্রের গতিপথ নির্ণয়ের নিখুঁততার এক অসাধারণ প্রমাণ। তিনি আরও বলেন, এই ঘটনা মুসলমানদের জন্য কেবল আধ্যাত্মিক নয়, বৈজ্ঞানিক গুরুত্বও বহন করে। ভবিষ্যতে কিবলার দিক ও নামাজের দিক নির্ধারণে এ ধরনের ঘটনা সহায়ক ভূমিকা রাখবে।
শুক্রবার সন্ধ্যায়ও চাঁদ উপহার দেয় আরেকটি চমকপ্রদ দৃশ্য। এটি আকাশের বিখ্যাত নক্ষত্রপুঞ্জ ‘সপ্তর্ষিমণ্ডল’ (Seven Sisters বা Pleiades) অতিক্রম করে, ফলে কিছু নক্ষত্র সাময়িকভাবে আড়াল হয়ে যায়। সৌদি আরবসহ আরব বিশ্বের বিভিন্ন স্থানে এ দৃশ্য স্পষ্টভাবে প্রত্যক্ষ করা যায়।
প্রাচীনকাল থেকেই মুসলিম সমাজে জ্যোতির্বিদ্যার রয়েছে বিশেষ গুরুত্ব। নামাজের সময় নির্ধারণ, কিবলার দিক, রোজা ও ঈদের চাঁদ দেখা—সব ক্ষেত্রেই এর গভীর সম্পর্ক বিদ্যমান। তাই এমন একেকটি মহাজাগতিক ঘটনা আজও বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন হয়ে ওঠে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments