
মোঃ জিল্লুর রহমান,শিক্ষানবিশ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া-বাসুড়া উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব মো: আব্দুল বারী।
উদয়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে কালাই উপজেলা বিএনপির আহবায়ক মো: ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম টুকু চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

