
আব্দুল গফুর খান, শিবালয় (মানিকগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার দুপুর ১২:০০ টায় মানিকগঞ্জ জেলা বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক এর রাজনৈতিক কার্যালয়, মুন্নু সিটি, গিলন্ডতে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ তিন সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাবা আফরোজা খান রিতা, মানিকগঞ্জ ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব এস এ জিন্নাহ কবির । এছাড়াও আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

