বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোসিংগা...

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোসিংগা ইউনিয়ন শাখার পক্ষ থেকে গোসিংগা আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।

ইমরান ফকির, শ্রীপুর (গাজীপুর) নিজস্ব প্রতিনিধি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোসিংগা ইউনিয়ন শাখার পক্ষ থেকে গোসিংগা আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন গোসিংগা ইউনিয়ন ছাত্রদলের  সভাপতি জনাব মোঃ তারেক সিকদার। এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমরান ফকির। 

সারাদেশেই চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ কারী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এর ধারাবাহিকতায় গোসিংগা ইউনিয়ন শাখা ছাত্রদলও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেন। 

এসময় গোসিংগা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক সিকদার দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশ নায়ক তারেক রহমান এর নির্দেশনায় আমরা এখানে এসেছি, শুধু তোমাদের একটা ম্যাসেজ পৌঁছে দিতে। নতুন অনির্বাণ বাংলাদেশ গড়ে তুলতে তোমাদের মতো কোমলমতি শিক্ষার্থীদের তুলনা নেই। তোমরা এই জেনেরেশন যেভাবে জুলাইয়ের গণঅভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছো ঠিক সেভাবেই এই জেনেরেশন জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ভালো পরীক্ষা এবং ভালো মানুষ হয়ে গড়া উঠার দিক নির্দেশনা দেন। 
ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য ইমরান ফকির বলেন, দেশ নায়ক তারেক রহমান তিনি মুক্তবুদ্ধি ভিত্তিক রাজনৈতিক চর্চার জন্যে বেশি জোর দিচ্ছেন। সে ধারাবাহিকতায় বহুদলীয় গণতন্ত্র চর্চায় শিক্ষার্থীদের অংশগ্রহণ এর জুড়ি নেই। এজন্যে তারেক রহমান সারাদেশে শিক্ষাবান্দব কর্মসূচি দিচ্ছেন এবং তরুণ অনির্বাণে এই দেশ গড়ার প্রত্যয় করেন।এছাড়া ঢাকা কলেজের আহবায়ক সদস্য ইমরান ফকির সকল এসএসসি পরীক্ষার্থীদের ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গোসিংগা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও গোসিংগা ইউনিয়ন ছাত্রদলের অন্যতম সদস্য মোস্তাকিম মোল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments