
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত টাঙ্গাইল-৬
(নাগরপুর-দেলদুয়ার) আসনে রবিউল আওয়াল লাভলু কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর রবিবার বিকেলে কাজী মৌঃ মো. মোকাদ্দেস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সহবতপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সহবতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জিকরুল হাসান পিয়াস এর সঞ্চালনায়, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আলাউদ্দিন আলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, শীব শংকর সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, যুব বিষয়ক সম্পাদক মো. সাইফুল আলম খান মানিক,সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কাশেম মানিক, সদস্য সুরুজ মিয়া, যুবদলের যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন, সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহাম্মেদ মোল্লা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মোল্লা দিপন, সাবেক জিএস ইকবাল হোসেন,
উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান রানা, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল ইসলাম খান, সদস্য সচিব মো. রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম মিয়া, সদস্য রাহাত, কলেজ শাখা হাসপাতালের ইসমাইল হোসেন,
সহবতপুর ওয়ার্ডের সভাপতি বিএনপি মো. সাগর আলী, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, ওয়ার্ড বিএনপি’র মো. হানিফ মিয়া, আক্তারুজ্জামান বাবু, ফারুক হোসেন খান, সোহেল, মোবারক হোসেন, এবাদত হোসেন, আজাদ মিয়া, হরমুজ আলী, বাদশা মিয়া, ছাত্তার মিয়া, হারুন আর রশীদ, আব্দুল জলিল, রহম আলী মিয়া সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীবৃন্দ ও বিএনপি’র সমর্থকগণ।
এ সময় নেতাকর্মীদের কথায় দলীয় প্রার্থীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার প্রয়াস নেতাকর্মীদের বক্তব্য প্রকাশ পায়। এছাড়াও এ আলোচনায়, নির্বাচনী পদক্ষেপ ও কর্ম প্রনালী, স্বচ্ছতা ও দলীয় সিদ্ধান্ত এবং নীতিমালা এ কর্মী সভায় গুরুত্ব পায়।

